Oplus_16908288

স্পোর্টস ডেস্ক,৫ আগস্ট।।
       শুরুতে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না কমলপুর মহকুমার ডিয়ার ক্লাবের। টানা দুই ম্যাচে পরাজিত হয়ে পিছিয়ে পড়লো। হারলেও বাড়লো দলীয় ফুটবলারদের অভিজ্ঞতা। যা আগামীদিনে উদের ভালো খেলতে সাহায্যে করবে । অপরদিকে আত্মপ্রকাসে জয় দিয়ে শুরু করলো ঊষা বাজারের রামকৃষ্ণ সেবাশ্রম। জয় পেলো বড় ব্যবধানে। সুজিত ঘোষের দলের ব্রেজিয়া দেববর্মা করেন হ্যাটট্রিক। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেয় রামকৃষ্ণ সেবাশ্রম। মূলত সুজিত ঘোষের দলের মেয়েদের অভিজ্ঞতার কাছেই পরাজয় স্বীকার করতে হলো নবাগত ডিয়ার ক্লাবের ফুটবলারদের । ম্যাচে রামকৃষ্ণ সেবাশ্রম জয়লাভ করে ৫-১ গোলে। অথচ ম্যাচ শুরুর ৮ মিনিটের মাথায় মেহেক মুন্ডার গোলে এগিয়ে গিয়েছিল ডিয়ার ক্লাব।শুরুতে গোল হজম করতেই মরিয়া হয়ে পাল্টা আক্রমণে যান রামকৃষ্ণ সেবাশ্রম দলের ফুটবলাররা। ২০ মিনিটে মেটা জমাতিয়া সমতা ফেরান। এর পর ও জোড় লড়াই করেছিলেন ডিয়ার ক্লাবের ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে দমের অভাবে কিছুটা পিছিয়ে পড়ে। এই সুযোগের পুরো ফায়দা তুলেন রামকৃষ্ণ সেবাশ্রম দলের ফুটবলাররা। ম্যাচের ৫০,৬০ এবং ৬৮ মিনিটে ব্রেজিয়া দেববর্মা দুরন্ত ফুটবল উপহার দিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। এর মাঝে ৫৮ মিনিটে রেশমি কলই গোল করেন। খেলা পরিচালনা করেন রাজীব ত্রিপুরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *