স্পোর্টস ডেস্ক, ৭ আগস্ট।।
         ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা ফুটবল  লিগে তিলকমাঝি অ্যাথলেটিকস ক্লাবকে গোলের মালা পরিয়ে দিল পুলিশ রিক্রিয়েশন ক্লাব। পুলিশের মেয়েদের দেওয়া ১০টি গোল হজম করতে হয় তিলকমাঝির মেয়েদের। শুক্রবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই ত্রিপুরা পুলিশের মেয়ের ঝাঁক ঝাঁক আক্রমণে তিলকমাঝির রক্ষণ ভাগ ভেঙে পড়ে। এবং অসহায়ের মতো আত্মসমর্পণ করে।ম্যাচে পুলিশ রিক্রিয়েশন ক্লাবের হয়ে আইতরমা দেববর্মা ও ফুদুলু দেববর্মা হ্যাট্টিক করে। দুইটি গোল করে এলিজা জমাতিয়া। ১টি করে গোল করে মারিনা দেববর্মা ও শিবানী দেববর্মা।
    উভয় দল আসরে নিজেদের প্রথম ম্যাচ পরাজিত হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে তিলকমাঝিকে বড় ব্যবধানে পরাজিত করে আসরে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে পেয়েছে ত্রিপুরা পুলিশের মেয়েরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *