ডেস্ক রিপোর্টার,১০ আগস্ট।।
           রাজ্য বিধানসভায় চাকরি দুর্নীতি! রাজ্য বিজেপির উচ্চ শিক্ষিত ছেলে – মেয়েদের ছোলা কলা দেখিয়ে কলকাতা থেকে অর্ধ শিক্ষিত ( তর্কের খাতিরে বলতে হয় “হাফ ইঞ্জিনিয়ার”) যুবককে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। তার বাবা মেলারমাঠের লাল বাড়ির “রক্তিম জ্যাকেটধারী দালাল”। তিনি রাজ্যের বাম রাজত্বে ত্রিপুরায় বসে নিয়মিত ভাবে লাল বাড়ির দণ্ডমুন্ডের কর্তাদের পা চেটে দেওয়া থেকে শুরু করে বাড়ি ঘরের হাট – বাজারও করে দিতেন। তাহলে কি ভাবে রাম জামানায় হার্মাদ বাহিনীর দালাল চক্রের কুশীলবের ছেলে রাজ্য বিধানসভায় চাকরি বাগিয়ে নিলো? পেছনে শাসক দল বিজেপির কোনো নেতা স্ব-দলীয় উচ্চ শিক্ষিতদের ঠকিয়ে বাম দালালের ছেলেকে চাকরি দিলেন? নিয়ম অনুযায়ী, চাকরি প্রাপক যুবকের PRTC রাজ্যের হওয়া কথা। কিন্তু সে তো কলকাতার। তাহলে সে রাজ্যের PRTC কোথায় পেলো? তদন্ত করলে বেরিয়ে আসবে তার PRTC – ও ভুয়ো। অর্থাৎ ভুয়ো PRTC দিয়ে কলকাতার যুবককে চাকরি পাইয়ে দিলো রাজ্য বিধানসভা? ছিঃ ছিঃ। লজ্জা।
রাজ্য বিধানসভায় এতো বড় দুর্নীতি ঘটলেও রাজ্যের বেকারদের নিয়ে মায়া – কান্নায় আচ্ছন্ন থাকা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনরা নিশ্চুপ কেন? তারা কি রাজ্য বিধানসভার এই দুর্নীতি জানেন না? না, জেনে থাকলে, একজন বিধানসভার সদস্য হিসাবে এটা তাদের ব্যর্থতা। আর জেনে থেকে চুপ থাকলে তাদেরকেও ক্ষমা করবে না রাজ্যের বেকার যুবক – যুবতিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *