স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট ।।
সদ্য শেষ হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি – ডিভিশন ফুটবল আসর।কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলছে রাখল শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট। এরপরেই শুরু হবে প্রথম ডিভিশন ফুটবল।
রাখাল শিল্ড ও প্রথম ডিভিশন ফুটবলের আসরকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে রাজ্যের প্রথম সারির ক্লাব গুলি। শেষ বারের শিল্ড চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাবও ফুটবলারদের নিয়ে নিয়মিত শুরু করেছে অনুশীলন। শিল্ডে তাদের প্রথম প্রতিপক্ষ লাল বাহাদুর ব্যায়ামাগার।বৃহস্পতিবার সকালে ক্লাবের কর্মকর্তা কৃষ্ণ কমল বণিকের তত্ত্বাবধানে ফুটবলাররা অনুশীলনে মনোনিবেশ করে। কৃষ্ণ কমল বণিক জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট শিল্ডে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ লাল বাহাদুর ব্যায়ামাগার। তাদের এখন পাখির চোখ প্রথম ম্যাচে জয়। কারণ জয় না পেলেই ছিটকে যেতে হবে আসর থেকে। তাই গতবারের শিল্ড জয়ী ফরোয়ার্ড ক্লাবও বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। এই লক্ষ্যকে সামনে রেখেই চলছে দলের প্রস্তুতি।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আশা এবারের রাখল শিল্ড টুর্নামেন্টে প্রতিটি দলের মধ্যে হবে জমজমাট লড়াই। দর্শকরা উপভোগ করবে সুন্দর ফুটবল ম্যাচ। ম্যাচ ভরে উঠবে মাঠে থাকা প্রতিটি ফুটবলারদের গতি ও স্কিলে।

