Oplus_16908288

স্পোর্টস ডেস্ক, ১৪ আগস্ট ।।
      রাজ্যের ঐতিহ্যবাহী প্রাচীন ফুটবল আসর রাখাল শিল্ড শুরু হতে চলছে আগামী ১৬ আগস্ট। এদিন সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আসরের দুই শক্তিশালী দল শেষবারের শিল্ড চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগার। রাখাল শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন ফুটবলার সুনীল ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।শুক্রবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে এই তথ্য নিশ্চিত করেছেন রাখাল শিল্ড নক আউট টুর্নামেন্ট কমিটির সচিব কৃঞ্চপদ সরকার।
      আট দল নিয়ে শুরু হওয়া রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টে দর্শকদের জন্য টিকিটের দাম নির্ধারণ করে হয়েছে ৩০টাকা। তবে ফাইনাল ম্যাচের টিকিটের দাম ৫০ টাকা।
টুর্নামেন্ট কমিটির সচিব কৃষ্ণপদ  সরকার জানিয়েছেন , শিল্ড- র ম্যাচ পরিচালনার জন্য আসাম থেকে ৩ জন রেফারি আনা হবে। এবছর প্রাইজমানি স্বরূপ চ্যাম্পিয়ন  দল পাবে ৬০ হাজার টাকা সঙ্গে ট্রফি।  রার্নাস দল পাবে ট্রফি সহ ৪০ হাজার টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী থাকবে অন্যান্য পুরস্কার।
    টিএফএ’র  এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রণব সরকার,টি.এফ.এ সহ-সভাপতি অমিত দেব, যুগ্ম সচিব তপন সাহা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *