Oplus_16908288

স্পোর্টস ডেস্ক, ২৮ আগস্ট।।
             ৯টি দল নিয়ে শুরু হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবলের আসর। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বলে কিক দিয়ে আসরের সূচনা করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার রাজীব ঘোষ। তিনি রাজ্য ফুটবল প্রাক্তন অধিনায়কও। সন্তোষ ট্রফিতে পাঁচবার রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
   প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্নধার তথা এিপুরা ফুটবল এসোসিয়েশন সহ-সভাপতি রূপক সাহা, টিএফএ সভাপতি প্রনব সরকার।  


প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গতবারের লিগ চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব ও টাউন ক্লাব। ম্যাচে টাউন ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে লিগের যাত্রা শুরু করলো ব্লাডমাউথ।  ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের হয়ে প্রথমার্ধের ১৩ ও ৩৫ ও দ্বিতীয়ার্ধে ৩৯  মিনিট ৩ টি গোল করে হ্যাট্রিক করে নেয় পারভেজ ভূঁইয়া।
দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে ১ টি গোল করে কোয়াচাং জমাতিয়া। অন্যদিকে টাউন ক্লাবের হয়ে ম্যাচের ৫৮ মিনিটে একমাত্র গোলটি করেন রোনাল্ড সিং।
            


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *