স্পোর্টস ডেস্ক, ২৯ আগস্ট।।
     ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল লিগে এগিয়ে চলো সংঘ ৫-১ গোলে পরাজিত করে জুয়েলর্স অ্যাসোসিয়েশনকে। শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।ম্যাচের প্রথমার্ধে এগিয়ে চলো সংঘ ৩-০ গোলে এগিয়ে যায়।দলের হয়ে  ম্যাচের ১৩ মিনিটে আসীফ আলী মুল্লা, ৩১ মিনিটে লাল রোয়াত মোওয়া,  ৩৩ ও ৭৩ মিনিটে দুটি গোল করে নির্মল সিং বিসাত এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ১ টি গোল করে  নাংগমা মেইতি । অন্যদিকে জুয়েলসের হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে একমাত্র গোল করে প্রবীর জমাতিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *