স্পোর্টস ডেস্ক,৩০ আগস্ট।।
        দুই দুইবার পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো ফরোয়ার্ড ক্লাব। লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদলের ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। রবিবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন লাল হলুদ শিবিরের ফুটবলাররা। বল দখলের লড়াইযেও ছিল এগিয়ে। ম্যাচের ২১ মিনিটে লালনুন জিরা দুরন্ত গোল করে এগিয়ে দেন লাল বাহাদুর ব্যায়ামাগারকে। গোল হজম করার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়াই শুরু করেন ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা। ৩২ মিনিটে লালমানঘাই জুয়ালাফ সমতা ফেরান। প্রথমার্ধে কোন দলই আর জাল নাড়াতে পারেননি। ৫৪ মিনিটে লাল্লন সাঙ্গা এগিয়ে দেন লাল বাহাদুরকে। ৬৫ মিনিটে সমতা ফেরান বসন্ত সিং। ৭০ মিনিটে লালসিরন চঙ্গলি গোল করে এগিয়ে দেন ফরোয়ার্ড ক্লাবকে । ৮০ মিনিটে সমতা ফেরান সুবন দেববর্মা । খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।

                 

      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *