ডেস্ক রিপোর্টার, ৩১ আগস্ট।।
             রাজ্য পুলিশের প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের সুইসাইড নোট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার বিধানসভা অধিবেশন থেকে অধ্যক্ষ রামপদ জমাতিয়া বহিস্কার করে দেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। বহিষ্কারের পর সাংবাদিক বৈঠক করেন সুদীপ রায় বর্মন। তিনি বলেন, রবিবার রাজ্যে এসেছিলেন প্রয়াত আইপিএস অনুরাগ ধ্যানকরে সদ্য বিধবা স্ত্রী। তিনি এসে পুলিশ আধিকারিকদের কাছে জানতে চায়, ” মৃত্যুর আগে অনুরাগ ধ্যানকর সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। এই সুইসাইড নোটটি কোথায়?
     সুদীপ রায় বর্মনের ভাষ্য অনুযায়ী, প্রথমে পুলিশ আধিকারিকরা জানিয়ে দেয়, অনুরাগ ধ্যানকর কোনো সুইসাইড নোট লিখে যান নি। এরপর প্রয়াত ডিজিপির স্ত্রী
পুলিশ আধিকারিকদের জানান, ” অনুরাগ আত্মহত্যা করার আগে একটি সুইসাইড নোট লিখেছিলেন। এবং হোয়াটস অ্যাপে ডিজিপি তাঁর স্ত্রীকে পাঠিয়ে দেন । তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ অধিকারীদের সুইসাইড নোটটি( তার মোবাইলে থাকা) দেখান। এরপরেই নাকি পুলিশ কর্মীরা প্রয়াত ডিজিপির ইউনিফর্ম তুলে দেন তার স্ত্রীর হাতে। তখন ইউনিফর্মের পকেটে গুঁজে দেন সুইসাইড নোটটি।”
      সুদীপ রায় বর্মনের বক্তব্য, তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই কথাই বলেছিলেন। কিন্তু তাঁকে বলার সুযোগ না দিয়ে বহিষ্কার করে দেওয়া হয়। তিনি জানান, রাজ্য পুলিশের  ডিজিপির সুইসাইড নোট চেপে রাখার নেপথ্যে কি কারণ? তাহলে মৃত্যুর আসল রহস্য চাপা দিতেই প্রশাসন এই ন্যাক্কার জনক কাজ করেছেন। সুদীপ রায় বর্মন তাঁর বক্তব্যের মাধ্যমে নিশানা করেন মূলত পুলিশ মন্ত্রী তথ্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে।














Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *