স্পোর্টস ডেস্ক, ৩১ আগস্ট।।
        শক্তি বাড়ালো কল্যাণ সমিতি। সদ্য শিল্ড জয়ী কল্যাণ সমিতিতে খেলার জন্য সোমবার দলের সঙ্গে যোগ দিলেন নেরুকা এফ সি থেকে রক্ষণভাগের ফুটবলার জিদান। এছাড়া বুধবার দলের সঙ্গে যোগ দেবেন কেরল দলের আক্রমণ ভাগের ফুটবলার অফদাল ভারিকদান। ওই দুজন যোগ দিলে দলের শক্তি কয়েকগুণ বেড়ে যাবে বিশ্বাস করেন দলীয়কর্তারা। আজ আজ শ্যামসুন্দর কম জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে শহর দক্ষিণের ওই ক্লাবটি। প্রতিপক্ষ দুর্বল জুয়েলস অ্যাসোসিয়েশন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। শিল্ড জয়ের পর দলীয় ফুটবলাররা অনেকটাই চনমনে। সকলেই চাইছেন বড় ব্যবধানে জয় দিয়ে লিগ অভিযান শুরু করতে। এদিকে আজ সন্ধ্যা ছয়টায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে শক্তিশালী এগিয়ে চলো সংঘ। প্রতিপক্ষ লড়াকু টাউন ক্লাব। জয়ের ধারা অব্যাহত রাখতেই আজ মাঠে নামবে এগিয়ে চলো সংঘ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *