স্পোর্টস ডেস্ক, ৩১ আগস্ট।
       ঘাম ঝরিয়ে জয় পেলো নাইন বুলেটস ক্লাব। মরশুমে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত করল রামকৃষ্ণ ক্লাবকে। হাড্ডা হাড্ডি লড়াই করে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইন বুলেটস ক্লাব জয় লাভ করে ন্যূনতম গোলে। কিছুটা দুর্বল দল হলেও রামকৃষ্ণ ক্লাবের ফুটবলার রা এই দিন করা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সাদা লাল দলকে। একসময় ত্রিপুরা ফুটবলে ত্রাস সৃষ্টি করা নাইন বুলেটস ক্লাব বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন। ফলে তেমন আহামরি দল গড়তে পারছে না। তারপরেও ক্লাবকর্তারা আপ্রাণ চেষ্টা করছেন একটি লড়াকুদল গড়ার। জুনিয়র ফুটবলারদের নিয়ে। একই পথে হেটে গতবছর সাফল্য পেয়েছিল ওই ক্লাব। এ বছর যে দল গড়েছে কৃষ্ণনগরের এই ক্লাবটি তাতে অন্য ক্লাবের কোচদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্তত প্রথম দিনের খেলায় এর আভাস পাওয়া গেছে। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর ৭১ মিনিটে টি জয়চন্দ্র দুরন্ত গোল করে জয় এনে দেন নাইন বুলেটস ক্লাব কে। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *