ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।।
            ” খুন – সন্ত্রাস – গণহত্যা সংঘটিত করাটাই সিপিআইএমের মূল অবস্থান। তাদের নেতৃত্বে রাজ্যে একের পর এক গণহত্যা ঘটেছে। ১৯৮০ সালে জুন মাসে মান্দাই গণহত্যার নেপথ্যে ছিলো বামেরা।”- মঙ্গলবার প্রদেশ বিজেপির সদর দফতরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
           রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য- র কথায়, বামেদের সংবিধানেই খুন – সন্ত্রাসের কথা রয়েছে। তারা কখনও মান্যতা দেয় না ভারতীয় সংবিধানকে। তারা সারা জীবন রাজনীতি করেছে খুন – সন্ত্রাসকে হাতিয়ার করেই। বাম জমানায় রাজ্যে গ্রাম – পাহাড় রক্তাক্ত হয়েছে।
    রাজ্য বিধানসভায় বিজেপি এক বিধায়ক পোর্ন ছবি দেখার বিষয় নিয়ে তিনি বলেন, গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে বিধানসভা। কমিটির রিপোর্টের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজ্যের বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অধ্যক্ষ রামপদ জমাতিয়াকে বিশ্রী ভাষায় গালি দিয়েছিলেন। এরপরে সুদীপকে বিধানসভা থেকে বহিস্কার করা হয়েছিলো। এই ইস্যু কেন্দ্র করেই উঠে আসে বিজেপি বিধায়ক যাদব নাথের পবিত্র বিধানসভায় পোর্ন ছবি দেখার বিষয়টি।

             


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *