ডেস্ক রিপোর্টার,৩ সেপ্টেম্বর।।
২৪ সালে ভারত সরকার, ত্রিপুরা সরকার ও প্রাক্তন জঙ্গিদের সঙ্গে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি এখনও বাস্তবায়িত হয় নি। তাই প্রতিবাদে সরব জঙ্গিরা। চুক্তি বাস্তবায়িত না হওয়াতে শুক্রবার থেকে ফের ত্রিপুরা বনধের ডাক দিয়েছে প্রাক্তন জঙ্গিরা। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক বৈঠক করে একথা বলেছেন প্রাক্তন বৈরী নেতারা।
জঙ্গি নেতাদের বক্তব্য, কেন্দ্রীয় ও রাজ্য সরকার তাদের চুক্তি বাস্তবায়িত করে নি। তারা খুব কষ্টের মধ্যে দিনপাত করছে। বারবার সরকার পক্ষের সঙ্গে কথা বলেও কোনো কাজ হচ্ছে না। তাই এবার তারা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার সকালে বড়মুড়া হতাই কতর, বৃগুদাস পাড়াতে সড়ক ও রেল পথ অবরোধ করবে। দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যাবে আন্দোলন।

