ডেস্ক রিপোর্টার , ৫ সেপ্টেম্বর।।
      পাহাড়ের আসন্ন গ্রাম পরিষদ নির্বাচনে এক সঙ্গেই জোট হয়ে লড়াই করবে রাজ্যের ট্রিপল ইঞ্জিন। অর্থাৎ বিজেপি – তিপ্রামথা ও আইপিএফটি এক ছাতার তলে এসে হাতে হাত মিলিয়ে লড়াই করবে বামেদের বিরুদ্ধে। শুক্রবার দিল্লিতে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়িতে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।শনিবার দিল্লি থেকে ফিরে এসে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
       মুখ্যমন্ত্রীর বক্তব্য, রবিবার পুনরায় বৈঠক হবে তিন জোট শরিকের। এই বৈঠকে নির্ধারিত হবে আসন বন্টন এবং কোন দলের প্রার্থী কোন আসনে লড়াই করবে। তিপ্রাসা একর্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখন নির্বাচন। নির্বাচন শেষ হলে এক মাসের মধ্যেই তিপ্রাসা একর্ড বাস্তবায়িত করা হবে।
         শুক্রবার দিল্লিতে অমিত শাহের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে। ছিলেন মথার প্রধান প্রদ্যুৎ কিশোর এবং বিজেপির উত্তর – পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা।
          রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচনে শাসক জোটের এই সমীকরনে মহা ফাফরে পড়বে প্রধান বিরোধী দল সিপিআইএম।  নির্বাচনী ময়দানে তাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এবং শাসক জোটের দখলেই যে থাকবে পাহাড়ের গ্রাম পরিষদ এটা বলার অপেক্ষা রাখে না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *