Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ৫ সেপ্টেম্বর।।
        ভারত – বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেক শিথিল হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত – বাংলাদেশের সম্পর্কের শিথিলতার সুবিধা পাবে ত্রিপুরা রাজ্যও। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বেশ কয়েকটি প্রজেক্ট চলছে। তারমধ্যে অন্যতম রেল পরিষেবা। ত্রিপুরা – বাংলাদেশের মধ্যে অনেক আগেই রেল পরিষেবা চালু হওয়ার কথা ছিলো। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির জন্য রেল পরিষেবা থমকে যায়। অবশ্যই ইদানীং দেখা যাচ্ছে আশার আলো। ইতিমধ্যে বাংলাদেশ থেকে একটি ট্রেন এসেছে রাজ্যের নিশ্চিন্ত পুর রেল স্টেশনে। এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন,  ত্রিপুরা – বাংলাদেশের মধ্যে রেল চালুর বিষয়ে কথাবার্তা চলছে। ভারত সরকার তার জন্য প্রচুর টাকা খরচ করেছে। রেল চালু হলে ত্রিপুরা ও বাংলাদেশ উভয়ের জায়গার জন্যই ভালো হবে।
        এটা নিশ্চিত, বাংলাদেশের সঙ্গে রাজ্যের রেল পরিষেবা চালু হলে অর্থনৈতিকভাবে সুঠাম হবে ত্রিপুরা। বাড়বে ব্যবসার ক্ষেত্র ও কর্ম সংস্থান। একই সঙ্গে ত্রিপুরার পাশাপাশি লাভবান হবে গোটা উত্তর – পূর্বাঞ্চল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *