স্পোর্টস ডেস্ক,২৭ জুলাই।
       খেতাবের দৌড়ে আরেক কদম এগিয়ে গেলো ত্রিবেণী সংঘ। টানা ৫ ম্যাচে জয়লাভ করে এককভাবে শীর্ষে রয়েছে শহর দক্ষিণের ওই ক্লাবটি। সোমবার মৌচাক ক্লাব কে কার্যত বিধ্বস্ত করে খেতাবের অন্যতম দাবীদার ওই দলটি। ম্যাচে হ্যাটট্রিক সহ চারটি গোল করেন লালমঙ্গাইহ জুয়ালা। এটি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক জুয়ালার। পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা দৌড়ে এক কদম এগিয়ে গেল সমরজিৎ দেববর্মার ‘ তুরুপের তাশটি’ । রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘ হোটেল সোনার তরী ‘ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন ফ্লাডলাইটে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন ত্রিবেণী সংঘের ফুটবলাররা। শুরুতে মৌচাকের ফুটবলাররা জোড় লড়াই করলেও ম্যাচ যত এগিয়েছে ততই বিপক্ষের সাঁড়াশি আক্রমণের মুখে মাথানত করতে বাধ্য হয়েছে। প্রথম গোল পেতে ত্রিবেণী সংঘ কে অপেক্ষা করতে হয় মাত্র ২৯ মিনিট। গোলটি করেন লালমঙ্গাইহ জুয়ালা। এরপর জুয়ালার তেজে ই কার্যত ভস্মীভূত হয় মৌচাক ক্লাব। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন জুয়ালা। বিরতির পর আক্রমণের তেজিভাব আরো কয়েকগুণ বাড়িয়ে দেন ত্রিবেণী সঙ্গের ফুটবলাররা। ওই অর্থের ৫০ এবং ৬০ মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাট্রিক করার পাশাপাশি চারটি গোল করে নেন লালমঙ্গাইহ জুয়ালা। শেষ দিকে মৌচাকের ফুটবলাররা কিছুটা তেরে ফুরে লড়াই করলেও চোখের জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন। রেফারি পল্লব চক্রবর্তী দু’দলের চারজন ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *