ডেস্ক রিপোর্টার,২৮ জানুয়ারি ।।
রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষার গুণমান বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ নিয়েছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করতে বিদ্যালয় গুলিতে যুক্ত হলো পার্সোনাইজড এডাপটিভ লার্নিং ল্যাবস অর্থাৎ পিএএল ল্যাবস। বুধবার আগরতলার তুলসিবতী স্কুলের অডিটরিয়ামে পিএএল ল্যাবসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন গোটা রাজ্যের মোট ১২০টি স্কুল পিএএল ল্যাবসের সঙ্গে যুক্ত হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই প্রকল্পের যৌক্তিকতা তুলে ধরেন। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শিক্ষার সাফল্যও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, এক সময় রাজ্যে মেডিক্যালের আসন ছিলো মাত্র ১২ টি।এখন মেডিক্যালের আসন সংখ্যা ৪৫০টি। তাছাড়া আইপিএস – আইএএস হওয়া যাদের স্বপ্ন তাদের জন্য “লক্ষ্য” নামক প্রকল্প চালু করেছে রাজ্য দরকার। তাতে ১০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।
এটাও বাস্তব, পিএএল ল্যাবস রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার ক্ষেত্রে এক নতুন অভিনবত্ব আনবে। এবং শিক্ষার গুণমান বাড়াতে নেবে সদর্থক ভূমিকা।

