ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।।
ইতিমধ্যে ঘোষণা হয়েছে পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচনের দিনক্ষণ। গ্রাম পরিষদ নির্বাচনে কি হবে বিজেপির রণকৌশল? তা নির্ধারণ করতে সোমবার রাজ্যে এলেন ভাজপার সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ,বিজেপির নর্থ ইস্ট কোর্ডিনেটর সম্বিত পাত্রা ও কেন্দ্রীয় নেতা রাজীব বাব্বর। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য নেতৃত্ব শহরের সরকারি অতিথি শালায় বৈঠক করেন। ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রভারি রজদ্বীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় জানিয়েছেন, ভিসি নির্বাচন নিয়েই বৈঠক হয়েছে। আলোচনায় উঠে এসেছে নানান সাংগঠনিক বিষয়। নির্বাচনে তিপ্রামথার সঙ্গে জোট প্রসঙ্গে অভিষেক বলেন, ” আলোচনা চলছে।” এদিনের বৈঠকে বিজেপি তাদের প্রার্থী নিয়েও করেছে আলোচনা।
বিজেপি নেতৃত্বের দাবি, ভাজপা – মথা ও আইপিএফটি জোট হয়েই পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচনে লড়াই করবে। আলোচনা চলছে চূড়ান্ত পর্যায়ে। খুব শীঘ্রই জোটের ঘোষণা দেবে তিন দল।সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও মথার সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছেন।
Oplus_16908288