রাজনৈতিক বিশ্লেষকদের মতে,মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের অস্তিত্ব কল্পনা করা আর চালক ছাড়া বুলেট ট্রেন চালানো একই ব্যাপার। এখন দেখার এই নতুন কমিটির পাল্টা কি কৌশল নেয় স্ট্রিট ফাইটার তথা বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা।
ডেস্ক রিপোর্টার, ২২ জুন।।
পশ্চিমবঙ্গ তথা ভারতের সমকালীন রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ও অভাবনীয় পালাবদল ঘটে গেল। তৃণমূল কংগ্রেস থেকে অপসারিত হলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দল থেকে বহিষ্কার করা হলো ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জন্মলগ্ন থেকে যে দল এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমার ওপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে সুনামি এনে দিয়েছে।গঠিত হয়েছে ‘নতুন তৃণমূল’ ব্লক। যার নেতৃত্বে এসেছেন অরূপ রায়, ঋতব্রত ব্যানার্জি, ফিরহাদ হাকিমদের মতো নেতারা।দলের নতুন চেয়ারম্যান অরূপ রায়। সহ-সভাপতি হিসেবে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা রথীন ঘোষের মতো হেভিওয়েটরা।সাধারণ সম্পাদক পদে ঋতব্রত ছাড়াও জাভেদ খান ও সাবিনা ইয়াসমিনকে এবং কোষাধ্যক্ষ পদে আখরুজামানকে আনা হয়েছে।