ডেস্ক রিপোর্টার, ২০ জুলাই।।
রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের অকাল মৃত্যুতে শোকাহত আরক্ষা প্রশাসন। জরুরি কালীন পরিস্থিতিতে তাঁর পরিবর্তে আরক্ষা দপ্তর রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপির দায়িত্ব অর্পণ করেছে আইপিএস জিএস রাওকে (এডিজি)।নতুন ডিজিপি নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনিই ডিজিপির দায়িত্ব সামলাবেন। ঘোষণা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে।

