ডেস্ক রিপোর্টার, ৪ অক্টোবর।।
ছিঃ ছিঃ। লজ্জা। অমানবিক। রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল জিবি’তে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন ফরমান জারি। মোবাইল নিয়ে রোগীর পরিজন ও সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করলো জিবি কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে সেটে দেওয়া হলো এই সংক্রান্ত “নোটিশ”। জিবি হাসপাতাল কর্তৃপক্ষের এই ভূমিকায় ক্ষুব্ধ রোগীর পরিজন সহ সাধারণ মানুষ।
রোগীর পরিজনদের বক্তব্য, জিবি হাসপাতাল চত্বরে অনেক চিকিৎসকই নানান কুকর্ম করেন। সম্প্রতি এক চিকিৎসকের কুকর্ম ফাঁস হয়েছিল সংবাদ মাধ্যমে। অভিযোগ ,এই চিকিৎসক একজন পুরুষ রোগীর শুক্রাণু খেয়েছিল। এই ঘটনা সামনে আসতেই চাপে পড়ে যায় জিবি কর্তৃপক্ষ। আর এই কারণেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অপরাধ ঠেকাতে মোবাইল ফোন নিষিদ্ধ করে নতুন ফরমান জারি করেছে জিবির পরিচালন কমিটি।

রোগীর পরিজনদের বক্তব্য, হাসপাতালে চিকিৎসার জন্য এলে রোগীর নাম নথিভুক্ত করা সহ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি অবস্থায় যোগাযোগের ক্ষেত্রে মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মোবাইল সঙ্গে না থাকলে জরুরি প্রয়োজনে যোগাযোগ কীভাবে হবে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার উদ্যোগে উদ্বোধন হওয়া সম্প্রতি ‘ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার’ নিয়েও প্রশ্ন উঠছে। সেল্টার হাউসটি উদ্বোধনের পর বেশ কিছুদিন কেটে গেলেও পরিষেবা এখনো চালু হয়নি বলেও অভিযোগ উঠছে।

