নেতাজির সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের নাম পরিবর্তন করার ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতাকে আরএসএস কখনও মেনে নেয় নি। তারা ব্রিটিশের দালালী করেছে। রাজ্যের এই ঘটনার মধ্য দিয়ে বীর পুরুষ নেতাজিকে অপমান করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
ডেস্ক রিপোর্টার, ২৪ জুলাই।।
রাজ্যের বিজেপি সরকার কি বাঙালি বিরোধী? তারা মুছে ফেললো দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বীর পুরুষ বাঙালির প্রাণ ভোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ছিঃ ছিঃ। এটা লজ্জা।
শহর সংলগ্ন সাধুটিলা এলাকায় থাকা নেতাজী সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের নাম পরিবর্তন করলো রাজ্য সরকার। এই হাসপাতালের নতুন নামকরণ করা হলো ত্রিপুরা গভর্মেন্টে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। এখানে নেতাজির নাম থাকলে কি দোষের হতো। নেতাজির নাম মুছে দিয়ে কাদের খুশি করলো রাজ্য সরকার? প্রশ্ন তুলছেন এই রাজ্যের সংখ্যা গরিষ্ঠ বাঙালি।
নেতাজী সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের নাম পরিবর্তন করার ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতাকে আরএসএস কখনও মেনে নেয় নি। তারা ব্রিটিশের দালালী করেছে। রাজ্যের এই ঘটনার মধ্য দিয়ে বীর পুরুষ নেতাজিকে অপমান করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন রাজ্যের বুদ্ধিজীবী মহল। রাজ্যের সংখ্যা গরিষ্ঠ বাঙালি ভোট। সেই ক্ষেত্রে নেতাজির এই অপমান রাজ্যের বাঙালি অংশের মানুষ মেনে নিতে পারবে না।

