ডেস্ক রিপোর্টার, ১১ জুলাই।।
     দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনস্থলে উপস্থিত কমিউনিস্ট নেতারা। রাজ্য সিপিআইএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ জামাতিয়া, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, ডিওয়াইএফআই – সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, বাম নেতা টমাস আইজ্যাক, আইশে ঘোষ। রাজ্য সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তাঁর সমাজ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করেন। এবং তিনি লিখেন, ” ককরোচ জনতা পার্টি ও সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানাচ্ছি।শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও আমাদের সন্তানদের রক্ষা করার লক্ষ্যে তাঁদের পাশে দাঁড়াচ্ছি। “

    খবর অনুযায়ী, অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টি ত্রিপুরাতে মেলেছে ডালপালা। তবে খুবই সন্তর্পণে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ ভাবে তাদের সাপোর্ট করবে রাজ্যের কমিউনিস্টরা। তবে সিজেপি- র ইস্যুতে কংগ্রেসের ভূমিকা নিয়ে এখনও স্পষ্ট নয় রাজনৈতিক মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *