রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী, কোর কমিটির বৈঠকের মূল বিষয় বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে আনেন নি। বাস্তব অর্থে তারা যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করতে ব্যস্ত, তা বলার অপেক্ষা রাখে না।

ডেস্ক রিপোর্টার , ২২ জুন ।।
      আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক। সোমবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কোর কমিটির বৈঠকে পৌরাহিত্য করেন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্বিত পাত্রা ও প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। এছাড়াও মন্ত্রীর রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়,দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত,ভগবান দাস, বিপিন দেববর্মা, নেত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।
                 বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপির নতুন সভাপতি অভিষেক দেবরায় জানিয়েছেন, দলের প্রথা অনুযায়ীই এই বৈঠক। প্রতি মাসে কোর কমিটির বৈঠক হয়। মূলত এই বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। মন্ডল থেকে জেলা ও রাজ্য স্তরের বিভিন্ন কমিটি এখনো পূর্ণতা পায় নি। এগুলিকে কিভাবে পরিপূর্ণ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ঘুরিয়ে বললে সাংগঠনিক বিষয় ছিলো এদিনের বৈঠকের আলোচনার ভর কেন্দ্রে।
           সম্প্রতি শাসক জোটের শরিক দল তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাংবাদিকরা এই বিষয়টি উত্থাপন করতেই সভাপতি স্মার্ট ভাবে এড়িয়ে যান। তিনি বলেন ওর কমিটির বৈঠকে এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। গোটা বৈঠকে আলোচনা হয়েছে দলের সাংগঠনিক বিষয় নিয়ে।
        রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী, কোর কমিটির বৈঠকের মূল বিষয় বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে আনেন নি। বাস্তব অর্থে তারা যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করতে ব্যস্ত, তা বলার অপেক্ষা রাখে না। ভিলেজ নির্বাচনে কোন পথে হাঁটবে বিজেপি? তা নিয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। তবে তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর  এডিসি নির্বাচনের মতো একলা চলো নীতি অবলম্বন করবেন। এই ইঙ্গিত প্রায় স্পষ্ট করে দিয়েছেন মথা নেতৃত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *