ডেস্ক রিপোর্টার, ১০ জুলাই।।
    ফের সুদৃঢ় হচ্ছে দিল্লি – ঢাকার সম্পর্ক। তার বড় প্রমাণ রাজ্যে অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লার উপস্থিতি। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে একান্ত বৈঠক করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। নানান বিষয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের একটা আত্মিক যোগ রয়েছে। স্বাভাবিক ভাবে দিল্লি – ঢাকার সম্পর্ক আগের পরিস্থিতিতে পৌঁছলে এর সুফল পাবে ত্রিপুরাও। বিশেষ ভাবে বাণিজ্য ক্ষেত্রে।সম্পর্কের অবনতির জন্য সাব্রুমের মৈত্রী সেতু এখনো চালু করা সম্ভব হয় নি। এই সেতু চালু হলে দক্ষিণ – পূর্ব এশিয়ার দরজা উন্মুক্ত হবে রাজ্যের জন্য। বাড়বে বাণিজ্যক প্রসার। মনে করছেন উভয় দেশের কূটনীতিকরা।
আগরতলার বিজনেস কনক্লেভের অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লা বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে একটা দারুণ সম্পর্ক রয়েছে। বাণিজ্য এই সম্পর্কের একটা পার্ট।
বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লা জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের পুরস্কার প্রাপ্ত চলচিত্র দেখানো হবে আগরতলায়। চলচিত্র বিনিময়ের মাধ্যমেও সম্পর্ক মজবুত হবে। তাছাড়া প্রস্তাবিত প্রকল্পগুলি নিয়ে কথা হচ্ছে দিল্লির সঙ্গে। এই সমস্ত প্রকল্পও চালু হবে। কোনো ধরনের বাধার কাছে আটকাবে না।
আশা করা যাচ্ছে দিল্লি – ঢাকার সম্পর্ক আগামী দিনের আরও মধুর হবে। এবং খুব শীঘ্রই চালু হবে মৈত্রী সেতু। তারই প্রাথমিক ইঙ্গিত রাজ্যের বিসনেজ কনক্লেভে বাংলাদেশের রাষ্ট্রদূতের উপস্থিতি। এবং তাঁর বক্তব্য থেকেও চিত্র পরিষ্কার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *