Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১৩ আগস্ট।।
       “যত দোষ নন্দ ঘোষ”- দোষ যেন শুধুই সাধারণ মানুষের। ছেলেরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মদ্য পান করলে শহরের বীরপুঙ্গব পুলিশ দেখায় তাদের বীরত্ব।কিন্তু রাতের আঁধারে রাজপথে গাড়ি দাঁড় করিয়ে মদ্যপানে ব্যস্ত রাজ্য পুলিশের কথিত “সুপার ডিজিপি”। বাস্তবে তিনি একজন আইজি স্তরের অফিসার।
   অভিযোগ, আগরতলা শহরের গান্ধীঘাট লাগোয়া প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাড়িতে যাওয়ার গলির মুখে প্রায় রাতেই গাড়ির মধ্যে অঘোষিত পানশালা বানিয়ে ফেলেন সুপার ডিজিপি। সঙ্গে তাঁর আইনজীবী বন্ধুও বটে।   ককটেল পার্টির ফুর্তিতে মত্ত হয়ে উঠেন তারা।
         নিজেদের নিরাপত্তার জন্য থাকা নিরাপত্তাকর্মীদের কিছুটা দূরে রেখে দেন। নিজের দাপ্তরিক গাড়ির ভিতরেরই লাইট নিভিয়ে দিয়ে চলে জম্পেশ পার্টি।এলাকার মানুষ জনের নজরে আছে সমস্ত ঘটনা। যেকোনো দিন সুপার ডিজিপিকে আটক করবে মানুষ। ছিঃ ছিঃ। লজ্জা ।এই সমস্ত পুলিশ আধিকারিকরাই নাকি আবার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অঙ্গীকার করেন। আসলে সর্ষের মধ্যেই যে ভূত। ঘুর পথে এরাই রাজ্য সরকার ও রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে কালিমালিপ্ত করতে চা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *