ডেস্ক রিপোর্টার, ২১ আগস্ট।।
বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত ২০৪৭ নির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকারের প্রশাসনিক আধিকারিকদের। এক্ষেত্রে রাজ্যের উন্নয়নমূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন টি.সি.এস আধিকারিকরা।
শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সিভিল সার্ভিস (TCS) ২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে নবীন আধিকারিকদের হাতে শংসাপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
প্রশাসনের নতুন এই যাত্রায় পদার্পণরত ২৭ জন নবীন আধিকারিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” শিক্ষাগত জ্ঞান এবং বিগত দিনে কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, আগামী দিনে প্রশাসনিক দায়িত্ব পালনে যেখানেই সুযোগ আসবে,সেখানেই এই নবীন আধিকারিকরা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখবেন।

