স্পোর্টস ডেস্ক, ২২ আগস্ট।।
                       ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নক আউট ফুটবল আসরের দ্বিতীয় সেমিফাইনালে ব্লাডমাউথ ক্লাবকে ২-০ গোলের ব্যাবধানে হারিয়ে শিল্ডের ফাইনালের যোগ্যতা অর্জন করলো  কল্যান সমিতি। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ব্লাড মাউথের মুখোমুখি হয় কল্যাণ সমিতি। ম্যাচের শুরু থেকেই আক্রমণ – পাল্টা আক্রমণে ম্যাচের পারদ চড়তে থাকে। দুই দলই লড়াই করে সেয়ানে সেয়ানে। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারে নি।
প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ করে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে উভয় দল আক্রমণের ঢেউ তুলে। তাতে অবশ্যই সফল হয়ে যায় কল্যান সমিতি।
ম্যাচের ৬১ মিনিটে কৃষান সিংয়ের গোলে ব্যবধান (১-০) বাড়িয়ে নেয় শহর দক্ষিণের কল্যাণ সমিতি ক্লাব। এই পর বহু চেষ্টা করেও কল্যাণ সমিতির রক্ষণ ভাগ ভেদ করে গোল করতে পারে নি ব্লাডমাউথের আক্রমণ ভাগের ফুটবলাররা।
ম্যাচের ইনজুরি টাইমে ঝটিকা আক্রমণে যায় কল্যাণ সমিতি। পেয়ে যায় সাফল্য।আরিফ গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ২-০। ম্যাচের বাদবাকি সময় ব্লাড মাউথের ফুটবলাররা চেষ্টা করলেও কল্যাণ সমিতির রক্ষণ ভাগ ভাঙতে পারে নি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ২-০ গোলে। এই জয়ের সুবাদে কল্যাণ সমিতি প্রথম বারের মতো পৌঁছে যায় রাখাল শিল্ডের ফাইনালে। আগামী ২৫ আগস্ট তারা ফাইনাল খেলবে। প্রতিপক্ষ এগিয়ে চলো সংঘ।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *