স্পোর্টস ডেস্ক, ২৭ আগস্ট।।
এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ও সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায় বুধবার থেকে শুরু হলো বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল সিনিয়র মহিলা ফুটবল আসরের সুপার লিগের লড়াই। সুপার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় জষ্পুইজলা প্লে সেন্টার ও উষাবাজার স্থিত রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ। ম্যাচে ২-০ গোলের ব্যবধানে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ কে পরাজিত করে জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টার এর হয়ে গোল দুটি করে খেলার ২১ ও ৪২ মিনিট যথাক্রমে নেহা কে এবং সওয়ারি দেববর্মা।
এদিন টিএফএর সঙ্গে সহযোগিতার বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর দীপক লাল সাহা জানান, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের ভিত্তিতে সুপার লিগের ছয়টি ম্যাচ আয়োজনে ফুটবল অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করা হচ্ছে।এই উদ্যোগের ফলে সুপার লিগে অংশগ্রহণকারী চারটি দল বিশেষভাবে উপকৃত হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।

