ডেস্ক রিপোর্টার,৩০ আগস্ট।।
     বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর রবিবার রাজ্যে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আগরতলা এমবিবি বিমান বন্দরে নামতেই স্বাগত জানান দলের নেতা – কর্মীরা। হুড খোলা গাড়িতে করে বাইক মিছিলের মাধ্যমে বিপ্লব কুমার দেবকে শহরে নিয়ে আসা হয়। প্রদেশ বিজেপির পক্ষ থেকে বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা দেওয়া হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। জাক জমক পূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। ছিলেন বিজেপির বিধায়ক, প্রদেশ কমিটির নেতা সহ সমস্ত নেতা – নেত্রীরা।
            বিপ্লব কুমার দেবের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। এই পার্টির মূল লক্ষ্য মানুষের জন্য কাজ করা। এই দিশাতেই, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা, অনুশাসন মেনে কাজ করেন সকল কার্যকর্তা।প্রাথমিক স্তর পর্যন্ত সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি, বিভিন্ন সরকারি উদ্যোগের সুফল অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রয়েছে।
        বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব নেতা – কর্মীদের উদ্দেশ্যে গুরুত্ব পূর্ণ পরামর্শ দেন। সংগঠন কিভাবে তৈরী করতে হয় তার পাঠ দেন কর্মীদের। পাশাপাশি তিনি একহাত নেন রাজ্যের কমিউনিস্টদের। বিপ্লব কুমার দেব বলেন, ” কমিউনিস্টরা শেষ করে দিয়েছে রাজ্যটাকে। বিজেপির জামানায় রাজ্য বিভিন্ন দিকে এগিয়ে গিয়েছে। তিনি বামেদের সাবধান করে বলেন, ” এই রাজ্যে কমিউনিস্টদের ক্ষমতায় আসা আর সম্ভব হবে না।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *