ডেস্ক রিপোর্টার, ৩১ আগস্ট।।
             শেষ পর্যন্ত সত্যি হতে চলছে আশঙ্কা। পাহাড়ের আসন্ন গ্রাম পরিষদ নির্বাচনে বিজেপি ও তিপ্রামথার মধ্যে বজায় থাকবে জোট ধর্ম। অর্থাৎ জোট হয়ে লড়াই করবে রাজ্যের দুই জোট শরিক। এই সমীকরণ বাস্তব হলে এই জোটে থাকবে আইপিএফটিও। এটাও স্পষ্ট। অর্থাৎ ত্রি-দলীয় জোট বনাম সিপিআইএমের মধ্যে হবে মূল লড়াই।
         তিপ্রামথার সঙ্গে জোট নিয়ে সোমবার প্রাথমিক ভাবে সবুজ সংকেত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, নির্বাচনে মথার জোট হওয়ার সম্ভাবনা প্রবল। মথার নেতৃত্বের সঙ্গে চলছে আলোচনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। তাঁর উপস্থিতিতে দলের সমন্বয় কমিটির সদস্যরা করবেন বৈঠক। তৈরি করবেন পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচনের রোডম্যাপ।
        গ্রাম পরিষদ নির্বাচনে বিজেপি, মথা ও আইপিএফটি জোট করে লড়াই করলে প্রধান বিরোধী দল ভোটের আগেই যে হোয়াইটওয়াশ হয়ে যাবে এটা বলার অপেক্ষা রাখে না।











Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *