ডেস্ক রিপোর্টার,২০ অক্টোবর।।

দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। মহানবমীর সকালে এবং বিজয়া দশদীর প্রাক্কালে নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদযাপনে ভাগবত বলেন, “অসুরিক শক্তিরা সবসময় পরিকল্পনা করে, কীভাবে ভারত, হিন্দু এবং সঙ্ঘকে ছত্রভঙ্গ করা যায়। তাকিয়ে দেখুন, ফ্রান্স, আলবেনিয়া, নেপাল, বাংলাদেশে কী চলছে। ওই একই ষড়যন্ত্র চলছে ভারতেও।কিন্তু সরকার ফেলার পরিকল্পনা ভারতে সফল হবে না কারণ ভারত শক্তিশালী হয়ে এগিয়ে চলেছে। ওরা বলে সরকার ফেলে দিলেই অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু তেমনটা অতীতে কখনও ঘটেনি, আজও হবে না।অর্থাৎ একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিয়েছেন, ভারতের ক্ষেত্রে সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।সঙ্ঘ প্রধানের মতে, এই ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে নির্দিষ্ট কিছু শক্তির হাত রয়েছে, যারা ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়।

আরএসএস প্ৰধান একই ভাষণে স্পষ্ট করে দেন যে, দেশের কোথাও কোনো ভুলত্রুটি হলে প্রতিবাদ করার অধিকার এবং প্রয়োজনীয়তা দুই-ই রয়েছে। তবে সেই প্রতিবাদের আড়ালে যাতে কোনো বিদেশি শক্তি বা স্বার্থান্বেষী মহল দেশের অখণ্ডতা ও গণতান্ত্রিক সরকারকে বিপন্ন করার সুযোগ না পায়, সে বিষয়ে প্রত্যেক নাগরিককে সজাগ থাকতে হবে।

দশেরার এই মঞ্চ থেকে সঙ্ঘ প্রধানের এই মন্তব্য বর্তমান জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *