স্পোর্টস ডেস্ক, ৫ সেপ্টেম্বর।।
  ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত
প্রথম-ডিভিশন লিগে  শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ ও ব্লাডমাউথ ক্লাব।  ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত  করে এগিয়ে চলো। এবং ঘরে তুলে নেয় ৩ পয়েন্ট ।
ম্যাচের প্রথমার্ধে ৩১ মিনিটে শীতল সিংয়ের গোলে এগিয়ে যায় ব্লাডমাউথ ক্লাব। তখন খেলার ফলাফল হয় ১-০। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর ভাবে ফিরে আসে এগিয়ে চলো।দ্বিতীয়ার্ধের ৮ ও ১৪ মিনিটে পর পর দুইটি গোল করে নাংগমা মেইতি
এগিয়ে চলো সংঘকে ২-১ লিড দেন।পিছিয়ে থেকে  থাকা ব্লাডমাউথ ক্লাব ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে। ব্লাড মাউথের হয়ে এই গোলটি করেন শীতল সিং।তখন ম্যাচের ফলাফল হয় ২-২।ম্যাচের বাকি সময়ে আক্রমণ- পাল্টা আক্রমণে ঢেউ তুললেও কোনো দলই বিপক্ষের জালে বল জড়াতে পারে নি।কিন্তু ইনজুরি টাইমে নওয়াজ শরীফ গোলে বাজিমাত করে এগিয়ে চলো। ব্যবধান বাড়িয়ে ম্যাচের ফলাফল করে দেয় ৩-২। এবং সেই সঙ্গে নিশ্চিত করে জয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *