Oplus_16908288

স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই।।
          ২০২৬- র ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে স্পেনের হয়ে একটি করে গোল করলেন ফ্যাবিয়ান রুইজ় এবং মিকেল মেরিনো। অন্যদিকে, বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করলেন ডি ক্যাথেলেয়ার। এবার সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামবে স্প্যানিশ আর্মাডা।
ম্যাচের ৮৬ মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নেমেই দুর্দান্ত প্রভাব ফেলেন মিকেল মেরিনো। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই তিনি লক্ষ্যভেদী শট নিয়ে বেলজিয়ামের রক্ষণ ভেঙে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। সেই সঙ্গে স্পেন শিবিরে শুরু হয় উচ্ছ্বাস।
   ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুরন্ত লড়াই উপহার দিয়েছে  স্পেন ও বেলজিয়াম। দুই দলই একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছে এবং আক্রমণ-প্রতি আক্রমণে বিশ্ব ফুটবলের কোয়ার্টার ফাইনালের এই মহারণ ছিলো বেশ জমজমাট।প্রথমার্ধের শেষে স্কোরলাইন ছিলো ১-১। কিন্তু ম্যাচের ৮৬ মিনিটে স্পেনের মেরিনোর করা গোলে স্বপ্ন ভঙ্গ হয়ে যায় বেলজিয়ামের। এবং সেমিফাইনালের দরজা উন্মুক্ত হয় স্পেনের।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *