ডেস্ক রিপোর্টার, ১৪ আগস্ট।।
       ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রথা মেনে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সমস্ত দেশবাসীকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতির তাৎপর্যপূর্ণ বার্তা, “ভারতকে বিশ্বমঞ্চে সর্বশ্রেষ্ঠ করে তুলতে হবে, তবেই আমাদের স্বাধীনতা সার্থক হবে।”
      রাষ্ট্রপতির ভাষণের শুরুতে জাতীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ বাজানো হয়। এরপরই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি। তিনি মনে করিয়ে দেন, সমাজের সর্বস্তরের ও সব শ্রেণির মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত না হলে দেশ প্রকৃত অর্থে ‘বিকশিত ভারত’-এ পরিণত হতে পারবে না। দেশ গড়ার কাজে যুবসমাজ ও নারীদের ভূমিকার ওপর বিশেষ জোর দেন তিনি।
রাষ্ট্রপতির এদিনের ভাষণে একাধিক সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে।
সাম্প্রতিক সময়ের প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মের পাশে থাকার বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং মেধার সঠিক মূল্যায়নে প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।
দ্বিতীয়তঃ সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার প্রসঙে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথা তুলে ধরেন তিনি। জওয়ানদের সাহসিকতা ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।তৃতীয়তঃ দেশের অভ্যন্তরীণ হিংসা দূর করার বার্তা দিয়ে তিনি বলেন, দেশ আজ নকশালমুক্ত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। অদূর ভবিষ্যতেই দেশ সম্পূর্ণ নকশালমুক্ত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।তাছাড়া সামাজিক বৈষম্য দূর করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি তাঁর ঐতিহাসিক ভাষণ শেষ করেন।










Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *