স্পোর্টস ডেস্ক, ৪ সেপ্টেম্বর।।
হাই- ভোল্টেজ ম্যাচ শনিবার ।তাতে মুখোমুখি হবে আসরের দুই শক্তিশালী দল এগিয়ে চলো সংঘ এবং ব্লাড মাউথ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থার আয়োজিত শ্যামসুন্দর কোন জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে।উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। শেষ ম্যাচে কয় ভাগ করে কিছুটা চাপে এগিয়ে চলো সংঘ। অপরদিকে ব্লাড মাউথ ক্লাব পরাজিত হয়েছিল শেষ ম্যাচে। ওই অবস্থায় দু’দলের ফুটবলাররা চাইছেন আজ জয় পেয়ে ঘুরে দাঁড়াতে। দু দলই রয়েছে একাধিক প্রতিভাবান ফুটবলার। যে দলের ফুটবলাররা মাঝমাঠ দখলে নিতে পারবে সেই দলেই আজ গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে। ফুটবল প্রেমীদের মতে আজ কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে এগিয়ে চলো সংঘ। তবে মেলার মাঠের ওই ক্লাবটি কে নজর রাখতে হবে বিপক্ষ দলের আক্রম ভাগের সেরা অস্ত্র পারভেজ ভুঁইয়ার দিকে। যেকোনো সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পারবেন। তেতে রয়েছেন দু দলের ফুটবলাররা। ফুটবল প্রেমেরও আজ ছুটির দিনে একটি উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন।

