স্পোর্টস ডেস্ক, ৭ সেপ্টেম্বর।।
       সদর আন্তঃস্কুল  বালিকা  টি -20 ক্রিকেট টুর্নামেন্টে  ফাইনালে আসাম রাইফেল পাবলিক স্কুলকে ৯ উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন শহর দক্ষিণের বনেদি স্কুল বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।এিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এই টি-টোয়েন্টি ক্রিকেটের  ফাইনাল ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হয় নেপকো মাঠে। শেষ বারের চ্যাম্পিয়ন বড়দোয়ালি স্কুলের সামনে ছিল আসাম রাইফেলস পাবলিক স্কুল।
আসাম রাইফেল পাবলিক স্কুল টসে জয়ী হয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে আসাম রাইফেলস ৫ উইকেট হারিয়ে ১১০ সংগ্রহ করে। দলের হয়ে মহেশ্বতা দাস ২৮, অন্তরা মহুরি ২২ তানিয়া ছেত্রী ১৯ রান করে। অতিরিক্ত খাতে যোগ হয় ১৭ রান।বড়দোয়ালী স্কুলের দুই বোলার মুনমুন বনিক ২টি এবং মোনালি শর্মা ১টি উইকেট  নেয়।
বড়দোয়ালি স্কুলের মেয়েদের সামনে জয়ের লক্ষ্য মাত্রা ছিলো ১১১ রান। বড়দোয়ালির দুই ওপেনার  অনুভা পাল ও সায়ন্তিকা নমঃ প্রথম উইকেটের জুটিতে ৬৯ রান করে। অনুভা পাল করে ২৮ রান ও সায়ন্তিকা করে ৩৬ রান। এর পর সায়ন্তিকা  শারীরিক অসুস্থতা বোধ করায়  মাঠ ছাড়ে। তখন মাঠে নামে অস্মিতা দেবনাথ। মাত্র পাঁচ রানে অস্মিতা ফিরে যায়। এরপর পুনরায় মাঠে নামে সায়ন্তিকা। অন্যদিকে নিজস্ব মেজাজে ব্যাটিং করে অনুভা। শেষ পর্যন্ত অনুভা তার অর্ধশতরান পূরণ করে। ব্যাট চালিয়ে খেলে ৬৩ রানে অপরাজিত থেকে দলকে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন করে দেয়। তার সঙ্গে ৩৮ রানে অপরাজিত ছিলো সায়ন্তিকা।
      টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার পর বড়দোয়ালি স্কুলের কোচ জানিয়েছেন, গোটা টুর্নামেন্টে মেয়েরা দুর্দান্ত খেলেছে। নতুন নিয়ম অনুযায়ী বাইরে থেকে কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হয় নি । তারপরও মেয়েরা দলকে চ্যাম্পিয়ন করেছে।
        উপস্থিত দর্শকরা এই ম্যাচটি দারুণ ভাবে উপভোগ করে।। বড়দোয়ালী ও আসাম রাইফেলস স্কুলের বেশ কয়েকজন বালিকা তাদের ব্যাটিং – বোলিং- র মাধ্যমে তুলে ধরে তাদের  ক্রিকেটীয় ক্রীড়া  শৈলী।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *