স্পোর্টস ডেস্ক, ১লা সেপ্টেম্বর।।
অঘটন ঘটালো টাউন ক্লাব। রুখে দিলো আসরের হট ফেভারিট এগিয়ে চলো সংঘকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদলের ম্যাচটি শেষ হয় গোল শূন্য ভাবে । শক্তিশালী এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে এদিন শুরু থেকেই কিছুটা রক্ষণাত্মক খেলা শুরু করে টাউন ক্লাবের ফুটবলাররা। রক্ষণভাগের শক্তি বাড়িয়ে। সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেললেও টাউনের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। শেষ দিকে দুদলের ফুটবলাররা কিছুটা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। শেষ পর্যন্ত গোল শূন্য ভাবে শেষ হয় ম্যাচটি। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।

