ডেস্ক রিপোর্টার,২ সেপ্টেম্বর।।
রাজ্যের কৃষির মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। এবারেই প্রথম বারের মতো রাজ্যের কৃষকদের উৎপাদিত চার ধরনের অর্গানিক ধান ইউরোপে রপ্তানি করা হয়েছে। বুধবার রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ সবুজ পতাকা নেড়ে চারটি গাড়িতে করে মোট ১৮ টন বিভিন্ন ধরনের ধান ইউরোপের উদ্দেশ্যে পাঠিয়েছেন। এর মূল অনুষ্ঠান হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, হরিয়ানার একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কালিখাসা সুগন্ধি ধান, স্টিকি রাইস ও ব্ল্যাক রাইসের ইউরোপীয় বাজারে রপ্তানি করা হয়েছে। মূলত এই ধান যাবে অস্ট্রিয়া ও নেদারল্যান্ডে।
কৃষি মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, এর আগেও রাজ্যের চাল, আনারস, হলুদ পাঠানো হয়েছে ভিন রাজ্য ও বিদেশে।এবারই প্রথম বার বিদেশে রাজ্যের উৎপাদিত ধান রপ্তানি করা হয়েছে। এই উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলো।এই প্রদর্শনীয় ঘুরে দেখেন কৃষি মন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্গানিক চাষিরা অনুষ্ঠিত প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন।

