মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহখানেকের মধ্যে মার্কশিট বিলি করা হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষার খাতা রিভিউ করতে ইচ্ছুক তাদের আগামী সাত দিনের মধ্যে ফরম ফিলাপ করতে হবে।  আগামী জুন মাসের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা গ্রহণ করবে পর্ষদ।

ডেস্ক রিপোর্টার,৮ মে।।
           ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।শুক্রবার মধ্যশিক্ষা ভবনে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরীর উপস্থিতিতে পর্ষদ আধিকারিকরা ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।প্রকাশিত তথ্য অনুসারে এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৩২ হাজার ১৪৮ জন।পাশের শতকরা হার ৮৪.১৮। এরমধ্যে ১০০ শতাংশ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা ২৭১ টি।
          অপরদিকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ২৬হাজার ৬০২ জন।পাশের শতকরা হার ৭৯.৩৩ শতাংশ ।এরমধ্যে একশ শতাংশ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা সাতটি।
      এদিন মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আলিম পরীক্ষার দশম ও দ্বাদশের ফলাফল প্রকাশ করা হয়। আলিমের দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিল ১৫৫ জন ছাত্রছাত্রী। এর মধ্যে পাস করেছে ১৪১ জন। পাশের শতকরা হার ৯৫.৫৬ শতাংশ। অন্যদিকে আলিমের দ্বাদশ অর্থাৎ ফাজিল পরীক্ষায় বসেছিল ৮৪ জন ছাত্র-ছাত্রী তার মধ্যে পাস করেছে ৭৯ জন। পাশের শতকরা হার ৯৪.০৩ শতাংশ।
    মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহখানেকের মধ্যে মার্কশিট বিলি করা হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষার খাতা রিভিউ করতে ইচ্ছুক তাদের আগামী সাত দিনের মধ্যে ফরম ফিলাপ করতে হবে।  আগামী জুন মাসের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা গ্রহণ করবে পর্ষদ।
মোটের উপর এবছর মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দশম ও দ্বাদশের পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে।  শহরাঞ্চলের তুলনায় প্রত্যন্ত মহকুমার ফলাফল বেশি নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *