ডেস্ক রিপোর্টার, ১১ আগস্ট।।
          খুব শীঘ্রই রাজ্যে বৃদ্ধি পাবে বাস ভাড়া। বাস ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের বাস মালিকদের একটি সংগঠন মঙ্গলবার সাক্ষাৎ করেন পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে। তারা সাক্ষাৎ পর্বে তাদের দাবি সনদ তুলে দেন মন্ত্রীর কাছে।
পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বাস মালিকরা ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে ডেপুটেশন দিয়েছেন। জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও বাড়ে নি বাস ভাড়া। এদিন মূলত আগরতলার নাগেরজলা বাস স্ট্যান্ড, রাধানগর বাস স্ট্যান্ড ও চন্দ্রপুর বাস স্ট্যান্ডের মালিকরা মন্ত্রীর সঙ্গে মিলিত হন।
পরিবহন মন্ত্রীর বক্তব্য, একার পক্ষে বাস ভাড়া বৃদ্ধি করা সম্ভব নয়। তার জন্য তিনি দপ্তরের আধিকারিকদের দিয়ে তৈরী করবেন একটি কমিটি। এই কমিটি বিচার বিবেচনা করবে ভাড়া কত শতাংশ বৃদ্ধি করা যায়? কমিটির রিপোর্টের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অবশ্যই বাস মালিক ও যাত্রীদের স্বার্থ সুরক্ষিত রেখেই বৃদ্ধি করা হবে বাস ভাড়া।
মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য থেকে স্পষ্ট খুব শীঘ্রই রাজ্যে যাত্রীবাহী বাসের ভাড়া বৃদ্ধি পাবে। তিনি তার যুক্তিকতাও দেখিয়েছেন। তবে কবে নাগাদ ভাড়া বাড়বে, এটা সময় সাপেক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *