ডেস্ক রিপোর্টার, ১১ জুলাই।।
রাধানগর-মোহনপুর সড়কে স্তব্ধ যান চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা।কমান্ডার জিপ ও ই-রিকশা চালকদের সংঘর্ষের জেরে ধর্মঘট জিপ ও বাস চালকদের ।থমকে গেছে খোয়াই, কমলপুর ও সিমনাগামী পথ ঘটনাস্থলে উত্তেজনা।কমান্ডার জিপ এবং টমটম তথা ই-রিকশা চালকদের অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র মোহনপুর।শুনশান রাস্তা, চাকা থমকে আছে পরিবহণের। সপ্তাহের মাঝেই অচল রাধানগর-মোহনপুর সড়ক। আর তার জেরে ভোগান্তির এক চরম ছবি দেখল রাজ্যবাসী। ঘটনার সূত্রপাত কমান্ডার জিপ এবং ই-রিকশা চালকদের মধ্যকার তুমুল সংঘর্ষ এবং মারপিটকে কেন্দ্র করে।
এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকেই গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করে দেন কমান্ডার জিপ চালকেরা। পরিস্থিতি আরও জটিল হয় যখন জিপ চালকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বাস চালকেরাও গাড়ির স্টিয়ারিং ছেড়ে দেন। রাধানগর মোটর স্ট্যান্ড থেকে মোহনপুরগামী কোনো যানবাহনই আজ রাস্তায় নামেনি।
আচমকা এই চাকা বন্ধের জেরে কার্যত কোপে পড়েছেন নিত্যযাত্রীরা। মোহনপুর ছাড়াও খোয়াই, কমলপুর, সিমনা রুটের বহু যাত্রী বিভিন্ন জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অফিসযাত্রী থেকে শুরু করে রোগী ও সাধারণ মানুষ— এই তীব্র গরমে চরম হয়রানির শিকার হতে হয়। প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত সমাধান চাইছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।যদিও পরে প্রশাসনিক উদ্যোগে সংশ্লিষ্ট রোডে যান চলাচল স্বাভাবিক হয়।

