ডেস্ক রিপোর্টার, ২৫ আগস্ট।।
চীন সফরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং করেছেন বৈঠক।মূলত ভারত-চীন সীমান্ত বিষয়ক আলোচনার জন্যই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে চীন সফরে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভারত-চীন সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধিদের আলোচনার ২৫তম পর্বের প্রাক্কালে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-র সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের ধুরন্ধর অজিত ডোভাল। আলোচনা পর্বে ভারত – চীন উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছে।পাশাপাশি, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
Oplus_16908288