ডেস্ক রিপোর্টার, ২৫ আগস্ট।।
ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের একটি গোপন আস্তানা থেকে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।আত্মসমর্পণকারী মাওবাদীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ বাহিনী, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং বস্তার ফাইটার্স-এর যৌথ তল্লাশি অভিযানে ২৩টি আগ্নেয়াস্ত্র, ৪৯২টি তাজা বুলেট, ২৪০টি জিলেটিন স্টিক, ১৮ কেজি বারুদ, পাঁচটি দেশি হ্যান্ড গ্রেনেড এবং বিপুল সংখ্যক বিজিএল (BGL) সে*ল উদ্ধার করা হয়েছে।( আসছে বিস্তারিত…)মাওবাদীর গোপন ডেরায় হানা। উদ্ধার বিশাল অস্ত্র ভান্ডার।
Oplus_16908288