ডেস্ক রিপোর্টার, ৯ সেপ্টেম্বর।।
         এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় কল্যাণ সমিতি ও টাউন ক্লাব। প্রত্যাশিত ভাবেই শক্তিশালী কল্যাণ সমিতির কাছে ৩-০ গোলে পরাজিত হয় টাউন ক্লাব।ম্যাচে কল্যাণ সমিতির হয়ে একটি গোল করে আরিফ হোসেন, আবদাল ও মনীষ সিং।
চন্দ্র মেমোরিয়াল লিগের এদিনের দ্বিতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয় লাল বাহাদুর ব্যায়ামাগার। ম্যাচে ২-১ গোলে জয় পায় এগিয়ে চলো। এদিন লাল বাহাদুরের ফুটবলাররা পিছিয়ে থেকে ম্যাচে গোলের ব্যবধান কমালেও বিশেষ সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে এগিয়ে চলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *