ডেস্ক রিপোর্টার, ১৩ মে।।
     রাজ্যের সুমিষ্ট ও বিশ্বখ্যাত আনারসকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।  রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের অনুপ্রেরণায় আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত দেশের রাজধানী দিল্লিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে “আনারস মহোৎসব”।
      বুধবার এই উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে মহাকরণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। বৈঠকে উৎসবের পরিকাঠামো, ত্রিপুরার আনারসের সঠিক বিপণন কৌশল এবং কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
     বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ সংবাদমাধ্যমকে জানান, “ত্রিপুরার আনারসের স্বাদ ও গুণগত মান অপ্রতিদ্বন্দ্বী। দিল্লির এই মহোৎসবের মাধ্যমে রাজ্যের কৃষকদের উৎপাদিত পণ্য দেশের বড় বাজারে সরাসরি পৌঁছে যাবে, যা তাদের আর্থিক সমৃদ্ধিতে বড় ভূমিকা নেবে।


সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, “আমাদের লক্ষ্য রাজ্যের আনারসকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী ও কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।” তিনি আরও ইঙ্গিত দেন যে, এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
     বিশেষজ্ঞদের অভিমত,রাজ্যের কৃষিপণ্যকে বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে ত্রিপুরার কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে এক বড় পদক্ষেপ।তাছাড়া এই উদ্যোগ ত্রিপুরার কৃষির জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *