আগরতলা
ত্রিপুরা
আইন-আদালত
সর্বশেষ খবর
Rose Velly & Kolkata High Court: আগামী বছরের ফেব্রুয়ারি মধ্যে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ।
ডেস্ক রিপোর্টার,২৯ সেপ্টেম্বর।। রোজভ্যালি মামলায় নয়া মোড়।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ রোজভ্যালি মামলার রায় ঘোষণা করে জানায়, রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা…
Tripura News: গামারিয়া গু*লি কাণ্ডের ব্যবহৃত মারুতির নম্বর “নকল”। তাও কুড়ি বছর আগের।
ডেস্ক রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর।। ভিলেজ ভোটের দিন হিন্দি সিনেমার কায়দায় মাতাবাড়ি ব্লকের গামারিয়া এডিসি ভিলেজে হামলা করে দুষ্কৃতীরা। তারা মারুতি গাড়িতে করে আচমকা এই এডিসি ভিলেজের ৩ ও ৪ নম্বর…
Tripura News: থমথমে মহারানী। ঘেরাও থানা।প্রশাসন জারি করলো ১৬৩ ধারা।
ডেস্ক রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর।। পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচন ইস্যুতে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে ১৬৩ ধারা। মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা থেকে লাগু…
Tripura News: গামারিয়া ও পাহাড়পুর এডিসি ভিলেজে হবে পুনঃ ভোট: কমিশনার।
ডেস্ক রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর।। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সাঙ্গো হলো পাহাড়ের গ্রাম পরিষদের নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল গোমতী জেলা। ছাপ্পা ভোট, গুলাগুলি, পুলিশের উপর হামলা, থানা ঘেরাও…
Indian Politics: জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। থাকছেন না অখিলেশ – কেজরিওয়াল।
ডেস্ক রিপোর্টার,২৯ সেপ্টেম্বর।। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে বুধবার দেশের রাজধানী দিল্লিতে বসতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র এক গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু বৈঠকের আগেই প্রকাশ্যে এল বিরোধী শিবিরের অভ্যন্তরীণ…
দেশ
Rose Velly & Kolkata High Court: আগামী বছরের ফেব্রুয়ারি মধ্যে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ।
ডেস্ক রিপোর্টার,২৯ সেপ্টেম্বর।।
রোজভ্যালি মামলায় নয়া মোড়।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ রোজভ্যালি মামলার রায় ঘোষণা করে জানায়, রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়াই ছিল কমিটির একমাত্র কাজ। এর বাইরে অন্য কোনও আইনি ক্ষমতা তাদের দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ, সেই নির্দেশ অমান্য করেই কমিটির তত্ত্বাবধানে থাকা সহযোগী সংস্থা ‘চকলেট হোটেলস প্রাইভেট লিমিটেড’ তৃতীয় পক্ষের সঙ্গে হোটেল পরিচালনার চুক্তি করেছিল। আইনগতভাবে এই চুক্তি করার কোনও অধিকার ওই সংস্থার ছিল না। তাই সমস্ত অনুমোদনহীন চুক্তি শুরু থেকেই বাতিল বলে ঘোষণা করেছে আদালত।এবার কাজের গতি বাড়াতে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২০২৬ সালের ১৫ নভেম্বরের মধ্যে অ্যাকাউন্টে থাকা প্রায় ৫৫০ কোটি টাকা ৩২ লক্ষ ৪৩ হাজার ২২০টি মুলতুবি দাবির ভিত্তিতে যোগ্য আমানতকারীদের মধ্যে বণ্টন করতে হবে। একই সঙ্গে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাকি সমস্ত সম্পত্তি বিক্রি ও অর্থ বণ্টনের কাজ শেষ করতে হবে। প্রতি মাসে কমিটিকে আদালতে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে হবে।কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক এই নির্দেশ ত্রিপুরা রাজ্যের হাজার হাজার প্রতারিত রোজভ্যালি আমানতকারীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে।
কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক এই নির্দেশ ত্রিপুরা রাজ্যের হাজার হাজার প্রতারিত রোজভ্যালি আমানতকারীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে।
প্রথমতঃ,রোজভ্যালি গ্রুপের জালিয়াতি শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল না; ত্রিপুরা, আসাম ও ওড়িশাতেও বহু মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কলকাতা হাইকোর্ট অ্যাসেট ডিসপোজাল কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ৫৫০ কোটি টাকা আমানতকারীদের মধ্যে বণ্টন করার এবং ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাকি সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে অর্থ ফেরানোর যে সময়সীমা বেঁধে দিয়েছে, তার লাভ ত্রিপুরা থেকে আবেদন জানানো বৈধ আমানতকারীরাও পাবেন।
দ্বিতীয়ত,কাজে ঢিলেমি ও অপ্রয়োজনীয় চুক্তির কারণে মামলা ঝুলছিল। এখন থেকে প্রতি মাসে হাইকোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। এর ফলে প্রক্রিয়াটি অনেক বেশি স্বচ্ছ হবে এবং ত্রিপুরা সহ সব রাজ্যের আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার কাজ দ্রুত এগোবে।
তৃতীয়তঃ,হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে এখনও বাজেয়াপ্ত না হওয়া সম্পত্তিগুলি দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ত্রিপুরায় রোজভ্যালির জমি, অফিস ভবন বা অন্যান্য স্থাবর সম্পত্তি রয়েছে, সেগুলির বাজেয়াপ্তকরণ ও নিলাম প্রক্রিয়া এখন আরও দ্রুত হবে।
চতুর্থত,পূর্বে প্রচারের অভাবে অনেক আমানতকারী ক্ষতিপূরণের দাবির প্রক্রিয়ার বাইরে থেকে গিয়েছিলেন। হাইকোর্টের এই কড়া অবস্থানের পর সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে ত্রিপুরা থেকে যারা এখনও সঠিকভাবে তথ্য বা কাগজপত্র জমা দিতে পারেননি, তারা নতুন দিকনির্দেশ পাবেন। পঞ্চমত,ইডি ও অ্যাসেট ডিসপোজাল কমিটি যৌথভাবে ধাপে ধাপে সরাসরি আমানতকারীদের যাচাইকৃত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরানোর কাজ করছে। হাইকোর্টের এই সময়সীমা নির্ধারণে ত্রিপুরা রাজ্যের ক্ষতিগ্রস্তদের দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাওয়ার পথ প্রশস্ত হলো।
বিদেশ
Bangladesh News: সাজা প্রাপ্তদের ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দেয় নি দিল্লি:শামা ওবায়েদ
প্রতিমন্ত্রী বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’’ আইনি বিষয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো— প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্র দেওয়া-নেওয়াও চলছে।’’
ঢাকা ডেস্ক,১৯ সেপ্টেম্বর।।
ভারতে পলাতক সাজা প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট উত্তর পায়নি বাংলাদেশ। তবে তাদের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’’ আইনি বিষয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো— প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্র দেওয়া-নেওয়াও চলছে।’’
সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘‘‘রায়টি যেহেতু সদ্য হয়েছে, তাই আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে এর আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘‘এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারত সরকারের কাছ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। এই কার্যক্রম চলমান থাকবে, যতক্ষণ না তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।’





