আগরতলা
অপরাধ
আইন-আদালত
সর্বশেষ খবর
India – Bangladesh Relation: ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর বৈঠকে নিরসন হবে সব সমস্যা: দীনেশ ত্রিবেদী
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট…
Tripura News: কৈলাসহর সীমান্ত থেকে মা-বাবাকে আনতে গিয়ে বিএসফের হাতে আটক বাংলাদেশী হিন্দু যুবক। সঙ্গে আটক বিজেপি নেতা।
কৈলাসহর ডেস্ক, ৯ আগস্ট।। বর্ডার থেকে রিসিভ করতে গিয়ে শেষরক্ষা হলো না। বিএসএফের জালে আটক অবৈধভাবে এপারে বসবাসকারী এক বাংলাদেশি যুবক। তাকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হলেন কুমারঘাটের বিজেপির যুব…
Tripura News: হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক বিজেপি নেতা।
ডেস্ক রিপোর্টার , ৯ আগস্ট।। ধর্মনগরের একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের সময় আটক কৈলাসহরের বিজেপি নেতা কৌশিক দাস। প্রশ্ন উঠছে হোটেলের সংস্কৃতি নিয়েও। কোথায় পুলিশ? এই ঘটনা কেন্দ্র করে সরগরম হয়ে…
BIG BREAKING News: পাচার বাণিজ্য কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। অস্ত্রের আস্ফালন,আহত চার।
ডেস্ক রিপোর্টার,৯ আগস্ট।।পাচার বাণিজ্য কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র সোনামুড়া। রড-পিস্তল- ধারালো অস্ত্র নিয়ে হামলা। অসহায় পুলিশ। জখম ৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ঘটনা রবিবার সন্ধ্যা…
Sports News: রাজ্যের প্যারা অ্যাথলেটদের জন্য স্বাস্থ্য শিবির।
স্পোর্টস ডেস্ক,৯ আগস্ট।। রাজ্যের প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শহরের এনএসআরসিসিতে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্যারা অ্যাথলেটরা। চিকিৎসকরা প্যারা অ্যাথলেটদের নানান স্বাস্থ্য পরীক্ষা…
দেশ
Indian Fake University: দেশের মোট ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়কে ঝাঁপ বন্ধের নির্দেশ ইউজিসির।
ডেস্ক রিপোর্টার,৮ আগস্ট।।
পড়াশোনা শেষে হাতে ভূয়ো শংসাপত্র! দেশজুড়ে গজিয়ে ওঠা অনুমোদনহীন এবং ভুয়া বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে এ বার চরম কঠোর অবস্থান নিল কেন্দ্র। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র চিহ্নিত করা দেশের মোট ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যসভায় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটি প্রশ্নের জবাবে জানান, ১৯৫৬ সালের ইউজিসি আইন লঙ্ঘন করে একাধিক প্রতিষ্ঠান বেআইনিভাবে ডিগ্রি প্রদান করছিল। এই ধরনের ভুয়া বিশ্ববিদ্যালয়গুলির ফাঁদে পড়ে যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না হয়, তার জন্যই এবার সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউজিসি-র প্রকাশিত তালিকায় রাজধানী দিল্লিতেই সর্বোচ্চ ১২টি এবং উত্তরপ্রদেশে ৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল ও মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে এই ধরনের প্রতিষ্ঠান ছড়িয়ে রয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে—অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলির চাবিসূত্র বাজেয়াপ্ত করতে হবে এবং প্রতারণায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ইউজিসি-র তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীরা যেন অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈধতা যাচাই করে নেন।
বিদেশ
India – Bangladesh Relation: ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর বৈঠকে নিরসন হবে সব সমস্যা: দীনেশ ত্রিবেদী
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে।
।। সমীরণ রায়।।
_______________
ঢাকা ডেস্ক, ১০ আগস্ট।।
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলেই অনেক সমস্যার সমাধান হয়। আসলে যখন আমরা কথাবার্তা বলি তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
রোববার বাংলাদেশের রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’




