আগরতলা
আইন-আদালত
সর্বশেষ খবর
Tripura Gramin Bank: আগামী রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক। কাজকর্ম চলবে স্বাভাবিক ছন্দে।
ডেস্ক রিপোর্টার, ২৪ সেপ্টেম্বর।। আগামী রবিবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সমস্ত শাখা। ব্যাঙ্কের কাজকর্ম চলবে স্বাভাবিক নিয়মেই।গ্রাহকদের সুবিধা এবং অত্যাবশ্যকীয় ব্যাংকিং পরিষেবাগুলিকে সুনিশ্চিত করার লক্ষ্যেই ত্রিপুরা…
Sports News: সাব – জুনিয়র বালিকা ফুটবল থেকে বিদায় ত্রিপুরার।
স্পোর্টস ডেস্ক,২৩ সেপ্টেম্বর।। সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলে বিপক্ষকে চূর্ণ-বিচনা করেও জয় পেল না ত্রিপুরা। শুধুমাত্র আক্রমণ ভাগের ফুটবলারদের চূড়ান্ত ব্যর্থতায়। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো রাজ্য দল। সিকিমের…
Sports News: ক্রিকেটের দল বদলের দ্বিতীয় দিনে হার্ভের বাজিমাত।
স্পোর্টস ডেস্ক,২৩ সেপ্টেম্বর।। ঘরোয়া ক্রিকেটের দলবদলের দ্বিতীয় দিনে অনেকটা ঘর গুছিয়ে নিল হার্ভে ক্লাব। বুধবার সাতজন ক্রিকেটারকে সই করিয়ে নিজেদের শক্তির জানান দিল ওই ক্লাবটি। এদিন হার্ভে ক্লাবে খেলার জন্য…
Tripura News: রাবার গাছ কাটার পরও নেই ক্ষতিপূরণ! ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। জিতেন্দ্র’ র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার।
ডেস্ক রিপোর্টার,২৩ সেপ্টেম্বর।। বন দফতরের উদ্যোগে রাবার গাছ কাটার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে ক্ষুব্ধ হয়ে অমরপুর–গণ্ডাছড়া সড়কের…
Tripura News: ট্রাফিক সুপারের নেতৃত্বে মহারাজগঞ্জ বাজারে সচেতনতা বৈঠক।
ডেস্ক রিপোর্টার,২৩ সেপ্টেম্বর।। সামনেই শারদীয় দুর্গোৎসব। পূজোকে ঘিরে কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মের দরুন এখন থেকেই রাজধানী আগরতলায় ভিড় বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে…
দেশ
Delhi & SRI: এসআইআর নিয়ে দিল্লিতে বিতর্ক।এসআইআর নোটিসপেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
ডেস্ক রিপোর্টার, ২২ সেপ্টেম্বর।।
এসআইআর’কে কেন্দ্র করে দিল্লিতে বিতর্ক চলছে। এসআইআর নোটিস পেয়েছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েটদের নাম। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসংগতির ভিত্তিতে বহু ভোটারকে যে নোটিস পাঠানো হচ্ছে, সেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? তা জানতে কমিশনের জবাব তলব করল শীর্ষ আদালত।পাশাপাশি, এবিষয়ে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লির খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ লক্ষ নাম বাদ পড়েছে।লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র কারণে নোটিস পেয়েছেন প্রায় ৩৩ লক্ষ ভোটার।
বলা বাহুল্য, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তথ্যগত অসংগতির নির্দিষ্ট সংজ্ঞা বা মাপকাঠি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। মামলাকারীর দাবি, অনেক নোটিসে শুধু অসঙ্গতির কথা বলা হলেও ঠিক কোন তথ্যের অমিল রয়েছে, তা স্পষ্ট করে জানানো হচ্ছে না। এর ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
এআবেদনকারী ও সামাজিক কর্মীদের মতে, নোটিস পাঠানোর পেছনে কোনো স্পষ্ট কারণ উল্লেখ করা হচ্ছে না। সাধারণ নাগরিক ও দরিদ্র ভোটারদের পক্ষে এই জটিল প্রক্রিয়ার উত্তর দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
অপরদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, নোটিস পাঠানো মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়। এটি ভোটার তালিকা আরও নিখুঁত করার একটি প্রক্রিয়া মাত্র। উপযুক্ত কাগজপত্র বা বিএলও যাচাইয়ের মাধ্যমে অসংগতি দূর হলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকবে।
বিদেশ
Bangladesh News: সাজা প্রাপ্তদের ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দেয় নি দিল্লি:শামা ওবায়েদ
প্রতিমন্ত্রী বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’’ আইনি বিষয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো— প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্র দেওয়া-নেওয়াও চলছে।’’
ঢাকা ডেস্ক,১৯ সেপ্টেম্বর।।
ভারতে পলাতক সাজা প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট উত্তর পায়নি বাংলাদেশ। তবে তাদের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’’ আইনি বিষয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো— প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্র দেওয়া-নেওয়াও চলছে।’’
সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘‘‘রায়টি যেহেতু সদ্য হয়েছে, তাই আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে এর আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘‘এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারত সরকারের কাছ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। এই কার্যক্রম চলমান থাকবে, যতক্ষণ না তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।’





