আগরতলা
আইন-আদালত
সর্বশেষ খবর
Tripura News: গাড়ির মধ্যে প্রতিবন্ধী যুবতী পরিচারিকাকে ধর্ষণ, অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড।
অভিযোগ, এই সময় আশপাশের নির্জনতার সুযোগ নিয়ে চালক শঙ্কর যুবতী পরিচারিকাকে জাপটে ধরে তার গাড়িতে তুলে নেয়। এবং গাড়ির দরজা আটকিয়ে গ্লাস তুলে নেয়। এরপর গাড়ির মধ্যে মেয়েটির মুখে চাপা…
Tripura News: জুমে গিয়ে বজ্রাঘাতে আহত ৯ জুমিয়া।
তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ জুন।। তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করার সময় ভয়াবহ বজ্রপাতের শিকার হলেন একাধিক জুমিয়া কৃষক। বৃহস্পতিবার উত্তর মহারানীপুর এলাকার একটি পাহাড়ে জুম ক্ষেতে ৯…
Agartala News: রামনগর ফ্ল্যাটে রহস্য বিস্ফোরণ। মৃত্যু আহত যুবকের।
বিস্ফোরণের মূল কারণ কী?—গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো দাহ্য পদার্থ বিস্ফোরণের উৎস? তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখতে স্বশরীরে অকুস্থলে ছুটে যান আগরতলা পুর নিগমের…
Agartala News: পণ্য ডেলিভারি সংস্থার গোডাউন থেকে উদ্ধার এসকফের চালান। গ্রেফতার দুই।
এসকফ উদ্ধারের পর ডেলিভারি বয়দের দেওয়া তথ্য মোতাবেক তারা চলে আসে আগরতলার ভোলাগিরি এলাকায়। এখান থেকেই গ্রেফতার করে দুই যুবককে। এসকফের চালান এসেছিল তাদের নামেই। ডেস্ক রিপোর্টার , ২৫ জুন…
Agartala News: সমীর হ*ত্যাকা*রীদের বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার চার।
ধৃতরা হলো রাজু লস্কর ,বাড়ি রানিখামার। প্রবন দাস, বাড়ি কাঠালতলী বাজার,।সজল দাস, বাড়ি রানীখামার।লক্ষণ মালাকার, বাড়ি মধুবন কাঠালতলি । ধৃত চারজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে অনুসন্ধানকারী পুলিশ। ডেস্ক রিপোর্টার, ২৫…
দেশ
Gas Crisis :রান্নার গ্যাসে ভরতুকিতে বাধ্যতামূলক eKYC। নির্দেশিকা জারি কেন্দ্রের।
ডেস্ক রিপোর্টার, ২৪ জুন।।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামার পাশাপাশি ব্যাহত হচ্ছে এলপিজি সরবরাহ। আর তার সরাসরি প্রভাব পড়েছে দেশের আমজনতার রান্নাঘরে। গত কয়েক মাস ধরে দেশজুড়ে দেখা দিয়েছে রান্নার গ্যাসের আকাল। যদিও কেন্দ্রের দাবি, সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। বুকিং করার পরও দিনের পর দিন গ্যাস সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।এই সংকটের আবহেই এবার গ্যাসের ভরতুকি নিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রান্নার গ্যাসে ভরতুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে হলে এবার eKYC বা ইলেকট্রনিক নো ইওর কাস্টমার প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।যে সমস্ত গ্রাহকের eKYC করা থাকবে না, আগামী দিনে তাদের অ্যাকাউন্টে ভরতুকির টাকা নাও ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে একদিকে যেমন গ্যাসের সময়মতো ডেলিভারি পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে, তেমনই এবার ভরতুকি টিকিয়ে রাখতে ডিস্ট্রিবিউটর অফিস বা অনলাইনে eKYC করার বাড়তি চাপ তৈরি হলো সাধারণ মধ্যবিত্তের ওপর।
বিদেশ
Bangladesh News: সহায়ক পরিবেশ হলে ভারত সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী: উপদেষ্টা
#সমীরণ রায়#
_____________
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে এবং কোন দেশ কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও দ্বিপাক্ষিক প্রয়োজনের ওপর নির্ভর করবে।
ঢাকা ডেস্ক, ২২ জুন।।
সহায়ক পরিবেশের পাশাপাশি প্রয়োজন হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে এবং কোন দেশ কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও দ্বিপাক্ষিক প্রয়োজনের ওপর নির্ভর করবে।
তিনি বলেন, সরকার এখন একটি পূর্ণাঙ্গ সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে বাস্তব প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে, কোনো বাহ্যিক চাপের কারণে নয়।
হুমায়ুন কবির বলেন, আমরা কোন দেশে যাব, তা নির্ধারণ করব তখনই; যখন আমরা মনে করব সংশ্লিষ্ট দেশে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে আমাদের যাওয়া প্রয়োজন।
যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো বড় দেশগুলোতে সফরের সিদ্ধান্তের প্রশ্নে হুমায়ুন কবির বলেন, যখন আমাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে, তখন আমরা যাব। যখন চীন যাওয়া দরকার হবে, আমরা সেখানে যাব। সময় ও পরিস্থিতি অনুকূল হলে এবং প্রয়োজন হলে আমরা ভারতেও যাব। মধ্যপ্রাচ্যেও সফর হবে। সবকিছুই জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হবে।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো একক দেশ বা বাইরের কোনো বয়ানের দ্বারা প্রভাবিত নয়। কেউই আমাদের বলে দেবে না কখন বা কোথায় আমাদের যেতে হবে। আমরা কোনো নির্ভরশীল বা সরকারবিরোধী অবস্থান অনুসরণ করি না।
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ এখন একটি স্বাধীন বৈশ্বিক খেলোয়াড় হিসেবে কাজ করছে এবং জাতীয় স্বার্থকে কেন্দ্র করে সফট পাওয়ার শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। গত কয়েক বছরে আপনারা পরাধীনতার নীতি দেখেছেন। আমরা এখন আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন অবস্থান থেকে কাজ করছি।
মালয়েশিয়া ও চীন সফরের সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া ও চীন সফর পরিকল্পিতভাবে করা হয়েছে এবং তা সফল হবে। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ২৭ ও ২৮ জন, প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণ নির্ধারণ করেই এটা ঠিক করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন মালয়েশিয়া সফরটি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি মুসলিম দেশে প্রথম সফরগুলোর একটি এবং সেখানে আসিয়ান সদস্যপদ ও শ্রমবাজার প্রসঙ্গে আলোচনা হবে। অন্যদিকে চীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।
বিদেশ সফরের ব্যয় নিয়ে তিনি বলেন, সবকিছুই প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়, যাতে জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় হয়। এগুলো অপচয়মূলক সফর নয়, বরং মূল্যভিত্তিক সিদ্ধান্ত।
বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে উপদেষ্টা বলেন, এখন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার এটি, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।


